লখনউয়ে কোচিং সেন্টারে আগুনে ১৫ জনের মৃত্যু

0
31
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

লখনউয়ের এক কোচিং সেন্টারে আগুনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আচমকাই ওই বিল্ডিংয়ে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ওই কোচিং সেন্টারে অনেক পড়ুয়া ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে।

অনেকে প্রাণ বাঁচাতে কোচিং সেন্টারের দোতলা থেকে জালনা ভেঙে নীচে ঝাঁপ দেন। এই অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। জানা গিয়েছে, উত্তর-পূর্ব লখনউয়ের আলিগঞ্জ এলাকায় রয়েছে ওই কোচিং সেন্টার। ওই কোচিং সেন্টারটি বিল্ডিংয়ের দোতলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পড়ুয়ারা দোতলা থেকে লাফিয়ে পড়েন। কয়েকটি ভিডিয়ো ছড়িয়েছে। সেই সব ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটি দাউ দাউ করে জ্বলছে।

অনেক পড়ুয়া দোতলা থেকে ঝাঁপ দিয়ে নেমে পালাচ্ছেন। একটি ভিডিয়োয় দেখা যায়, এক পড়ুয়া দোতলার ভাঙা জালনা দিয়ে বেরিয়ে আসছে। তার পরে কার্নিশে পা দেন। সেখান থেকে ঝুলে থাকার চেষ্টা করেন। কিন্তু টাল সামলাতে পারেননি। নীচে পড়ে যান। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। কী ভাবে ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।