
গড়িয়াহাটের পর এবার কাঁকুড়গাছির ভিআইপি বাজার পরিদর্শনে গিয়ে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে উত্তর কলকাতার কাঁকুড়গাছি বাজারে যান মন্ত্রী। বাজারের পার্কিং, জঞ্জাল অপসারণ প্রক্রিয়া, বিজ্ঞাপন থেকে শুরু করে নানা বিষয়ে অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মত্রী অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, পঞ্চাশ বছর ধরে এ বাজারের কোনও উন্নয়ন হয়নি। বাজারের ভিতরে দোকানের সামনে জঞ্জালে ভর্তি। তিনি বলেছেন, ব্যবসায়ীদের বলা হয়েছে নিয়মিত জঞ্জাল পরিষ্কার করতে হবে। না হলে পুরসভাকে জরিমানা দিতে হবে। যত্রতত্র পার্কিং চলবে না।
অবৈধ বিজ্ঞাপনে ভর্তি থাকায় পুরসভা রাজস্ব হারাচ্ছে।পুরসভার যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন মন্ত্রী।
