
দক্ষিণ লেবাননে যুদ্ধে দখল করা কিছু ভূখণ্ড সে দেশের সেনাকে হস্তান্তর করা নিয়ে ওয়াশিংটনে আলোচনা শুরু হয়েছে ইজরায়েল ও লেবাননের মধ্যে।
আমেরিকা-সমর্থিত প্রস্তাব অনুযায়ী, হিজবুল্লা-যোগ এড়াতে লেবাননের বাহিনীকে আমেরিকান প্রশিক্ষণ দেওয়া হবে। সীমান্তের বাফার-জোনে ইজরায়েল নিজস্ব সামরিক উপস্থিতি বজায় রাখবে। ইরান ও আমেরিকার অন্তর্বর্তী চুক্তির পরে গত রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইজরায়েলি সেনা এখনও দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার আলোচনার শেষ দিনে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ও পাইলট জোন সংক্রান্ত পরিকল্পনা সামনে আসতে পারে।
