অভিষেক-র বিরুদ্ধে জোড়া অভিযোগ, সুমিতেরও

0
75
ছবি সৌজন্যে : নিজস্ব
ভোট পরবর্তী হিংসা মামলায় ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়া অভিযোগ দায়ের হয়েছে। সেখানে নাম রয়েছে অভিষেক-র আপ্তসহায়ক সুমিত রায়েরও।
এ ছাড়াও স্থানীয় তৃণমূলের নামেও দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবার থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। সরিষার ২ বিজেপি নেতা ডায়মন্ড হারবার থানায় এই দুই লিখিত অভিযোগ জানিয়েছেন। ২০১৯ ও ২০২২ সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করেছেন ওই ২ বিজেপি নেতা। অভিযোগ, মারধর করা হয়ে তাঁদের। এ ছাড়াও বাড়ি, দোকান ও গুদামে ভাঙচুর চালানোর অভিযোগও করেছেন তাঁরা।
ওই দুই বিজেপি নেতা জানিয়েছেন, অতীতে যখন তাঁরা অভিযোগ করতে গিয়েছেন, তখন থানায় তাঁদের অভিযোগও দায়ের করতে দেওয়া হয়নি। সরিষার বাসিন্দা প্রবীর হালদার ও অশোক বর্মন নামের ২ বিজেপি নেতা এই অভিযোগ করেছেন।