সেনা-সহ ৪০ জওয়ানের বিরুদ্ধে এফআইআর

0
21
ছবি সৌজন্যে : এক্স
জম্মু ও কাশ্মীরের কিস্তেওয়ারে একটি পুলিশ স্টেশনে ঢুকে পুলিশকর্মীদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক কমান্ডিং অফিসার-সহ প্রায় ৪০ জন জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার এবং তাঁর অধীনস্থ একদল সেনাকর্মী কিস্তেওয়ারের একটি থানায় প্রবেশ করে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা চালান বলে অভিযোগ।
ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন এবং থানার সরকারি সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। পুলিশের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, সরকারি কর্মীর কাজে বাধা, হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।