
জমি মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে এখনও গ্রেফতার করতে না পারলেও তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে বৃহস্পতিবার রাতেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ।
হুগলির ব্যান্ডেলের বাসিন্দা পলাশ চক্রবর্তীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা পরিবারকে জানানো হয়নি বলে অভিযোগ। শ্রীরামপুর কলেজের জিএসও ছিলেন। টিএমসিপি করার সুবাধে পলাশের সঙ্গে প্রাক্তন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠতা ছিল। শান্তনু বছর তিনেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন। এদিকে মামলার পাহাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অন্যের লিজে নেওয়া জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে এবার নতুন মামলা দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
নদিয়ার নাকাশিপাড়ায় মাটি ও গাছ কেটে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষ্ণনগর জেলা আদালতে নতুন মামলা দায়ের হয়েছে।
