ইরানে ফের হামলা আমেরিকার! 

0
20
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ইরানে ফের হামলা চালিয়েছে আমেরিকা। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের উপর হামলা হয়েছিল। আমেরিকার দাবি, স্বাক্ষরিত মউ-এর শর্ত ভেঙে ইরান সেই হামলা চালিয়েছে।

তার জবাবেই ইরানের উপকূল অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদামগুলিকে নিশানা করে মার্কিন বাহিনী। উপকূলীয় র‌্যাডার সাইটেও হামলা হয়েছে বলে দাবি পশ্চিম এশিয়ায় সক্রিয় আমেরিকার সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের। ইরানে হামলার পরই পোস্ট করে বার্তা স্পষ্ট করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জানিয়েছেন, হিংসার জবাবে হিংসাই ফেরত পাবে ইরান। হরমুজের উপর ওই পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তাদের পাল্টা দাবি, আমেরিকাই শর্ত লঙ্ঘন করে জাহাজে হামলা চালিয়েছে।