ভূমিকম্প ভেনেজুয়েলার উপগ্রহচিত্র, মৃত প্রায় ৯২০

0
22
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
পর পর দু’টি ভূমিকম্প এবং কয়েকটি আফটার শকে বিধ্বস্ত ভেনেজুয়েলা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ৯২০ জন মানুষের প্রাণ কেড়েছে এই ভূমিকম্প। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবিয়ান সমুদ্রবর্তী শহর লা গুয়াইরা শহর।
মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাতহানা দু’টি ভূমিকম্প এবং তার সঙ্গে হওয়া কয়েক ডজন আফটার শকে ওই শহরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার একটি প্রমাণ মিলেছে, উপগ্রহচিত্রে।
চলতি বছরের ২২ জুনের উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে ঝাঁ চকচকে, শান্ত একটি শহর। কংক্রিট এবং সবুজের মেলবন্ধন রয়েছে। কিন্তু উঁচু উঁচু সেই অফিস-বাড়িগুলো মাত্র তিন দিনের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২৫ জুনের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে, কয়েকটি উঁচু ইমারত একেবারে মাটিতে মিশে গিয়েছে। কয়েকটি গিয়েছে হেলে। গাছপালার অবস্থাও তেমনই। গত বুধবার পরপর দু’টি ভূমিকম্প হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে।