
কলকাতার রাস্তা হকারমুক্ত করার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নিউটাউনে মর্নিং ওয়াকে গিয়েছিলেন দিলীপ ঘোষ।
সেখানে তিনি বলেছেন ফুটপাথ, রাস্তা, প্ল্যাটফর্ম ব্যবসার জায়গা নয়। সেখানে যারা বসেছেন, যারা বসিয়েছেন তাদের সবাইকেই বুঝতে হবে। রাজ্যে পালাবদলের পর থেকেই স্টেশন এলাকাগুলো হকারমুক্ত করার কাজ শুরু করেছে রেল। হাওড়া, শিয়ালদহ, দমদম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ইতিমধ্যেই জবরদখল মুক্ত হয়েছে। এবার কলকাতার কলকাতার রাস্তাও হকার মুক্ত করার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেছেন কলকাতার রাস্তা এমনিতেই ছোট। তারওপর কলকাতার বহু রাস্তার ফুটপাথগুলো হকারদের দখলে গিয়েছে। ফলে সাধারণ মানুষ অসুবিধেয় পড়ছেন। যাঁরা ট্যাক্স দেয় সেইসব দোকানের সামনে হকার বসে যাচ্ছে। এসবরে পরিবর্তনের সময় এসেছে।
এদিকে শিয়ালদহ ফ্লাইওভারের নিচে বেআইনি দখল হঠাতে তৎপর কলকাতা পুরসভা। একইসঙ্গে যাদবপুরে সুকান্ত সেতুর নিচেও বেআইনি দোকান সরাতে নোটিস দিয়েছে পুরসভা।
