
ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তা আগে থেকেই অনুমান করার জন্য নতুন ও স্বতন্ত্র এক অ্যাপ তৈরি করছে মেটা। ফেসবুক-ইনস্টাগ্রামের মূল পরিধির বাইরে গিয়ে অ্যারিনা নামের এ নতুন প্ল্যাটফর্মে ইউজাররা ভবিষ্যৎ ঘটনাবলীর সঠিক পূর্বাভাস দেওয়ার প্রতিযোগিতায় নামতে পারবেন।
মেটার প্রধান নির্বাহী মার্ক জুকেরবার্গের ব্যক্তিগত উদ্যোগে তৈরি এ নতুন অ্যাপটির মাধ্যমে ইউজাররা রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা সবকিছুর ভবিষ্যৎ ফলাফল নিয়ে গেমের মতো পয়েন্ট বা অর্থের বাজি ধরতে পারবেন।পলিমার্কেট এবং কালশি’র মতো প্রতিদ্বন্দ্বী,প্রেডিকশন মার্কেট বা, পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্মের ব্যাপক সফলতার পরই মেটা এমন পদক্ষেপ নিল।ওসব প্ল্যাটফর্মে ইউজাররা অর্থের বিনিময়ে ভবিষ্যতের বিভিন্ন ঘটনার ওপর বাজি ধরতে পারেন।দাবি, শুরুর দিকে মেটার এ অ্যাপটি ভিডিও গেমের মতো একটি পয়েন্ট সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি হবে।পরবর্তীতে কোম্পানিটি ইউজারদের প্রকৃত অর্থ দিয়ে বাজি ধরার সুযোগও দিতে পারে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মেটার মূল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র এক অ্যাপ হিসেবে কাজ করবে অ্যারিনা।
পাশাপাশি মেটা ফটোস-এর মতো আরও কিছু স্বতন্ত্র অ্যাপও এতে যোগ হতে পারে, যা ইউজারদের নতুন ধরনের মিডিয়া কনটেন্ট তৈরির সুবিধা দেবে।এদিকে,মেটা এরইমধ্যে তাদের মেটা এআই-এর মতো আলাদা অ্যাপ বাজারে এনেছে, যার মাধ্যমে ইউজাররা সহজেই এআই ছবি তৈরি ও শেয়ার এবং কোম্পানির তৈরি স্মার্ট চশমা বা স্মার্টগ্লাস নিয়ন্ত্রণ করতে পারেন।
