কালীচরণকে নিয়ে হাওড়ার বাড়িতে সিট

0
328
ছবি সৌজন্যে : নিজস্ব

কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাওড়ায় তাঁর বাড়িতে তল্লাশি চালাল কলকাতা পুলিশের সিট। তদন্তকারীদের অনুমান তারাতলায় ভেঙে পড়া গোডাউনের ত্রুটিপূর্ণ নকশায় সবুজ সঙ্কেত দেওয়ার পিছনে বড় আর্থিক লেনদেন হয়েছে।

তারই তদন্তে কালীচরণের হাওড়ার বাড়িতে গিয়েছে তদন্তকারীরা। গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল এভিডেন্সের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন অফিসাররা। আদালতে সরকারি আইনজীবী দাবি করেছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী এবং চতুর। ডব্লবিসিএস, পুলিশ সাভিস দুই পরীক্ষায় প্রথম সারিতে থাকা কালীচরণ টিমওয়ার্ক চালাতেন। টাকার বিনিময়ে বড় বড় বেআইনি বা ত্রুটিপূর্ণ নির্মাণকে ছাড়পত্র দেওয়া হত।

আপাতত ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ।