হু হু পড়ছে সোনার দাম

0
25
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বছরের শুরুতে, জানুয়ারিতে বিপুল দাম উঠেছিল সোনার। কিন্তু রেকর্ড গড়ার পর থেকে ছবিটা পালটাতে শুরু করেছে। হু হু করে কমছে সোনার দাম। আর এহেন পরিস্থিতিতে ভয়ে অনেকেই সোনার গয়না বিক্রি করে দিচ্ছেন। সোমবার ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৮১০ টাকা।

সর্বকালীন যে উচ্চতায় সোনালি ধাতু পৌঁছেছিল, তার তুলনায় অনেকটাই কম। আর এই পরিস্থিতিতেই জন্ম নিয়েছে ভয়। ভয়টা হল যদি সোনার দাম আর কমে যায়, তাহলে তা বিক্রি করে খুব বেশি টাকা পাওয়া যাবে না। এদিকে এপ্রিল থেকে জুনের হিসেব বলছে বিক্রি বেড়েছে ৪৩ শতাংশ।

মোটামুটি প্রায় ৫০ টন পুরনো সোনা বিক্রি হয়েছে বাজারে। উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ হলেও চাহিদার সিংহভাগ সোনাই বিদেশ থেকে আমদানি করতে হয়। পরিসংখ্যান বলছে, বর্তমান অর্থবর্ষে প্রায় ৭২.৪ বিলিয়ন ডলার মূল্যের সোনা আমদানি করেছে ভারত। ভারতীয় পরিবারগুলির কাছে আনুমানিক ৩০ হাজার টন সোনা গচ্ছিত রয়েছে।