একলপ্তে পেট্রল-ডিজেল কেনায় বিধিনিষেধ তুলল কেন্দ্র!

0
12
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
পেট্রল, ডিজেল কেনার উপর শিল্প-বাণিজ্য সংস্থাগুলির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১ জুলাই, বুধবার থেকে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
চলতি মাসে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, শিল্প-বাণিজ্য সংস্থাগুলি পেট্রল পাম্প থেকে একলপ্তে বেশি পরিমাণ পেট্রল-ডিজেল কিনতে পারবে না। এ বার সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে।
একলপ্তে যারা বেশি পরিমাণ ডিজেল কেনে, তাদের ক্ষেত্রে তেলের দাম খুচরো গ্রাহকদের তুলনায় বেশ খানিকটা চড়া। তাই ওই ক্রেতারা তুলনায় কম দামে সাধারণ পাম্প থেকে বেশি করে তেল কেনেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করে ওই নির্দিষ্ট ক্ষেত্রে পেট্রল-ডিজেল কেনাবেচার উপর বিধিনিষেধ আরোপ করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার।