কাতারে আমেরিকা-ইরান বৈঠক নিয়ে বিভ্রান্তি

0
20
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
কাতারে আমেরিকা-ইরান বৈঠক নিয়ে বিভ্রান্তি তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের দ্বিতীয় দফার বৈঠক হতে চলেছে। কিন্তু এমন কোনও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেয় ইরান।
সোমবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার কাতারে যাচ্ছেন। ঘটনাচক্রে, প্রায় একই সময়ে কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরানও।
যদিও তেহরানের দাবি, ওই বৈঠকের সঙ্গে প্রতিনিধিদলের কাতারে যাওয়ার কোনও সম্পর্ক নেই। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই সে দেশের সংবাদসংস্থা-কে বলেছেন, মার্কিন প্রতিনিধিদের কাতারে যাওয়ার সঙ্গে ইরানের প্রতিনিধিদলের সেখানে যাওয়ার কোনও সম্পর্ক নেই। আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি সমঝোতা বা মউ স্বাক্ষরিত হয়েছে, তার রূপায়ণের বিষয়টি খতিয়ে দেখতেই তেহরানের প্রতিনিধিদল কাতারে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।