
চুরি করলে না পালিয়ে থানায় আত্মসমর্পণ করতে তোলাবাজদের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী বিধায়ক, সাংসদরা। সেখানেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের সতর্ক করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যারা চুরি করেছেন তাঁরা থানায় আত্মসমর্পণ করুন। দফতরে যেতে না পারলে পদত্যাগ করুন। তাদের পালিয়ে না যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বন্যা, সার্বিক উন্নয়ন নিয়ে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে।
সেইকথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরকন্যাকে আরও সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুক্রবার উত্তরবঙ্গে পৌঁছে ২১ জুন ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
