অন্ধকারেও নিখুঁত ফোরকে ছবি দেবে ‘স্নেক ভিশন’

0
28
ছবি সৌজন্যে : এক্স

শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতির সেরা প্রযুক্তিগত উদ্ভাবনগুলো হয়েছে সাধারণ এক কাজ, প্রকৃতিকে পর্যবেক্ষণের মাধ্যমে।আকাশে ওড়ার জন্য আমাদের প্রবল ইচ্ছা তৈরি হয়েছিল পাখিদের আকাশে ডানা মেলে ওড়া দেখে।

সামুদ্রিক জীবন ও সামগ্রিকভাবে সমুদ্রের প্রতি আমাদের আকর্ষণ শেষ পর্যন্ত আমাদের সাবমেরিন, নৌকা ও ইতিহাসের বড় বড় জাহাজ তৈরিতে সাহায্য করেছে, যা পরবর্তীতে ব্যবসা-বাণিজ্য ও যুদ্ধের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।প্রকৃতির নকশা থেকে শেখার এ পদ্ধতিটি বায়োমিমিক্রি নামে পরিচিত ও প্রকৃতি থেকে ধারণা ধার করার এ প্রবণতা কখনও ফুরোবে না।এর সাম্প্রতিক উদাহরণ পাওয়া যায় চীনের বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি’র একদল বিজ্ঞানীর কাছ থেকে। সাপের বিশেষ কিছু প্রজাতির চোখ থেকে অনুপ্রাণিত হয়ে কৃত্রিম এক দৃষ্টি ব্যবস্থা তৈরি করেছেন তারা। একে স্নেক ভিশন বলা হচ্ছে লাইট, সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস-এ।

গবেষণায় উঠে এসেছে, পিট ভাইপার প্রজাতির এক সাপের তাপ-শনাক্তকরণ সক্ষমতাকে নকল করে প্রযুক্তিটি তৈরি করেছে তারা।এসব সাপ বিবর্তনের মাধ্যমে উষ্ণ শরীর থেকে নির্গত ইনফ্রারেড বিকিরণ বা অবলোহিত রশ্মি শনাক্ত করতে পারে, যা তাদের ঘুটঘুটে অন্ধকারেও শিকার খুঁজে পেতে ও দেখতে সাহায্য করে।