চাকরি দুর্নীতিতে মানসকে ৩ ঘণ্টা জেরা

0
162
ছবি সৌজন্যে : নিজস্ব
চাকরি দুর্নীতি মামলায় মানস ভুঁইয়াকে ৩ ঘণ্টা জেরা করেছে সবং থানার পুলিশ। সেচমন্ত্রী থাকাকালীন চাকরি পাইয়ে দেওয়ার নামে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে মানস ভইয়ার বিরুদ্ধে।
আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালে তিনি সবং থানায় পৌঁছে যান। এরপর টানা তিন ঘণ্টা জেরা করা হয় তাঁকে। তবে থানা থেকে বেরিয়ে কোনও মন্তব্য করতে চান নি মানস ভুঁইয়া। সেচ দফতরের চাকরি দেওয়ার নামে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের হয়েছিল মন্ত্রীর বিরুদ্ধে। এরপর জিজ্ঞাসাবাদের নোটিস দেওয়া হলেও প্রাক্তন সেচমন্ত্রী হাজিরা দেন নি। উল্টে নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
কিন্তু আদালত মানস ভুঁইয়াকে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেয়। এরপরেই বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন সেচমন্ত্রী।