
জমি দখল মামলায় কলকাতা পলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা নিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি করে ৩কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে।
সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে হওয়া জমি দখলের মামলার সূত্র ধরে সামনে আসে শান্তনু সিনহা বিশ্বাসের নাম। এই মামলায় নাম জড়ায় ব্যবসায়। জয় কামদারের নামও। তিনজনই এখন জেলবন্দি। ইডির দাবি এই তিন জন আঁতাঁত করে জমি দখল করতেন। জমিন মালিকদের হয়রান করতে পলিশের প্রভাব খাটিয়ে তাঁদের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়। ইডির দাবি বিভিন্ন এলাকায় জমি দখল করে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
শুক্রবার এই। মামলায় প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় ইডি। ১১৪ পাতার চার্জশিটে ২৬ জন সাক্ষীর বয়ান নথিবদ্ধ রায়েছে।
