তেলেঙ্গানায় ৮ জনকে খুন, আত্মঘাতী অভিযুক্ত

0
23
ছবি সৌজন্যে : সংগৃহীত
তেলেঙ্গানায় ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর এক ব্যক্তি স্ত্রী, দুই সন্তান, এক কিশোরী এবং তার পরিবারের সদস্য-সহ মোট আটজনকে খুন করার অভিযোগ উঠেছে। এরপর নিজেও আত্মঘাতী হন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার বাসিন্দা। কয়েক মাস আগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
অভিযোগ, জামিনে ছাড়া পাওয়ার পর ধারালো অস্ত্র নিয়ে প্রথমে নিজের স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। এরপর ধর্ষণের অভিযোগকারী কিশোরীর বাড়িতে গিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের উপর হামলা চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরী-সহ একাধিক পরিবারের সদস্যের। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নিজেও আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।