
অভিযুক্তদের মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে কনভিকশন হবে। বারুইপুরে নিযাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন দোষীদের কাস্টডি ট্রায়াল হবে। সূর্যপুর থেকে শুভেন্দু অধিকারী বলেছেন এখানে একটি একরত্তি মেয়েকে যেভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, পরিবারের প্রতি সরকার কৃতজ্ঞ যে ওঁরা তদন্তে সহযোগিতা করেছেন। প্রথম থেকেই পরিবারের পাশে রয়েছে সরকার। যে চারজনের নামে অভিযোগ করা হয়েছিল, তাঁদের পুলিশ গ্রেফতার করেছে। কেউ কেউ বসিরহাটের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত পালিয়ে গিয়েছিল।
ধরে আনা হয়েছে। বারুইপুর জেলা পুলিশ ভাল কাজ করেছে। বাকি যা ঘটনা ঘটেছে তা নিয়ে সিআইডি তদন্ত করছে।
