গাজিয়াবাদে স্কুলবাসে আগুন 

0
23
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অল্পের জন্য রক্ষা পেল স্কুলের শিক্ষার্থীরা। গাজিয়াবাদের দিল্লি পাবলিক স্কুলের একটি স্কুলবাসে আচমকাই আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যে বাসটিতে পুরো আগুন ধরে যায়।
তবে ভাগ্যক্রমে কোনো শিক্ষার্থী বাসে না থাকায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। চালকও সঠিক সময়ে বাস থেকে নেমে আসেন। শনিবার সকাল ৯.১৫ থেকে ৯.২৫ নাগাদ ঘটনাটি ঘটেছে। দমকলবাহিনী ঘটনাটহলে পৌঁছনোর আগেই বাসটি পুড়ে পুরো ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রকৃত কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ইউপি১৪জিটি৬৫৬৫। জানা যাচ্ছে, আচমকা এই দুর্ঘটনায় মিরাট রোডের যান চলাচল বেশ কিচ্ছুক্ষণের জন্য প্রভাবিত হয়।