কলকাতা সহ দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস, রথে প্রবল বর্ষণ

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রথের দিন কলকাতায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শক্তিশালী মৌসুমি অক্ষরেখা এবং জোড়া ঘূর্ণাবতের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার। দাপট কমবে না সোমবারও। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে সতর্কতা রয়েছে। কলকাতাতেও দফায় দফায় ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দুই দিনাজপুরে।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রথের দিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।