নেই সরকারি নির্দেশ, তবুও খালি হচ্ছে সল্টলেকের দোকান

0
17
ছবি সৌজন্যে : নিজস্ব

সল্টলেক আইটি সেক্টরের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ফুটপাথের খাবারের দোকান। বাঙালির মাছ-ভাত থেকে সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা। কিংবা কচুরি বা স্বাদের বিরিয়ানিও।

পাওয়া যায়না এমন কিছু নেই সেক্টর ফাইভে। সরকার বদলাতে ফুটপাথ দখলমুক্ত করার যে অভিযান চলছে কলকাতাজুড়ে, তাঁর আঁচ পড়েছে সেক্টর ফাইভেও। শনিবার বিকেল থেকেই বদলাতে শুরু করেছে পুরনো ছবি। বিক্রেতাদের অভিযোগ হঠাৎ করেই নবদিগন্তর তরফে জানানো হয়েছে ফুটপাথ খালি করার কথা। যদিও সেই সংক্রান্ত কোনও অফিসিয়াল নোটিস তাদের দেওয়া হয়নি বলে দাবি বিক্রেতাদের অ্যাসোসিয়েশনের। তবে তাদের স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে গ্যাসে আর রান্না করা যাবে না। বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসতে হবে।

কোনও ছাউনি বানিয়ে খাবার পরিবেশন করা যাবে না। ছাতা টাঙিনে বিক্রি করতে হবে খাবার। রবিবার বিকেল পর্যন্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিক্রেতারা। বুলডোজার দিয়ে দোকান ভাঙার আশঙ্কায় দোকানিরা নিজেরাই দোকান সরিয়ে নিচ্ছেন। এদিকে এর জেরে সমস্যায় পড়েছেন সেক্টর ফাইভের অফিসকর্মীরা। সোমবার থেকে সেই সমস্যা আরও বাড়বে।