
প্রকাশ্য রাস্তায় উৎসবের মাঝেই এলোপাথাড়ি গুলি চলেছে টরন্টোয়। অন্তত দু’জনের মৃত্যু হয়েছে।
আহত আরও ছ’জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও এখনও পর্যন্ত আততায়ীর খোঁজ মেলেনি। পুলিশি তৎপরতা বেড়েছে শহরে। টরন্টো পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টা ১২ মিনিট, স্থানীয় সময় সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে আচমকাই বন্দুকবাজের হামলা হয়। সশস্ত্র এক আততায়ী এলোপাথাড়ি গুলি চালানোর খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় কয়েকগুণ। ঘটনাস্থলে আট জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তারা পৌঁছোনোর আগে পালিয়ে যায় আততায়ী। তার খোঁজে বিভিন্ন দিকে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
