রামমন্দিরে চুরির প্রতিবাদে সুন্দরকাণ্ড পাঠ কেজরিদের! 

0
10
ছবি সৌজন্যে : এক্স
অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির প্রতিবাদে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির রোহিণী এলাকার জাপানিস পার্কে সুন্দরকাণ্ড পাঠ করেছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসৌদিয়া-সহ আম আদমি পার্টি-আপ-র অন্য শীর্ষনেতারা।
সকালেই একটি পোস্ট করে সুন্দরকাণ্ড পাঠের অনুষ্ঠানে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওই পোস্টেই তিনি জানান যে, রামমন্দিরে প্রণামী চুরিতে যাঁরা দোষী, তাঁদের কঠোর শাস্তির জন্য হনুমানের কাছে প্রার্থনা জানাবেন তাঁরা। হনুমানের আশীর্বাদ নিয়ে গোটা দেশে সই সংগ্রহ কর্মসূচি শুরু করার কথাও জানিয়েছেন আপ প্রধান।সংবাদসংস্থা জানিয়েছে, রামমন্দিরে প্রণামী চুরির বিরুদ্ধে জনমত গঠন করতেই গোটা দেশে সই সংগ্রহ কর্মসূচি শুরু করার কথা ভাবছে আপ।
অরবিন্দ কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রামমন্দিরে যাঁরা প্রণামী চুরি করেছেন, তাঁদের কঠোর শাস্তির জন্য প্রভু হনুমানের কাছে প্রার্থনা করবেন। তাঁর আশীর্বাদেই আমরা গোটা দেশে সই সংগ্রহ কর্মসূচি শুরু করেছেন।