জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি

0
31
ছবি সৌজন্যে : এক্স

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রায় সব বড় দলের বিপক্ষে খেলেছেন লিওনেল মেসি।

তবে একটি দলের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে।বুধবার আটলান্টায় বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসি।৩৯ বছর বয়সী ফরোয়ার্ড মেসি ক্যারিয়ারে ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোর বিপক্ষে খেলেছেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে কখনো মাঠে নামার সুযোগ হয়নি।সবচেয়ে কাছাকাছি সুযোগ এসেছিল ২০০৫ সালের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। তবে আন্তর্জাতিক অভিষেকে হাঙ্গেরির বিপক্ষে লাল কার্ড দেখায় সেই ম্যাচে খেলতে পারেননি মেসি। ওই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ইংল্যান্ড।এদিকে,বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনার। এই অবিশ্বাস্য ধারাবাহিক সাফল্যকে স্বাভাবিক নয় বলে অভিহিত করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এতে ট্রফি ধরে রাখার মিশনে আলবেসিলেস্তরা সঠিক পথেই রয়েছে।ম্যাচ শেষে মেসি বলেছেন, আমরা যেভাবে উপভোগ করছি, আর্জেন্টিনার সাধারণ মানুষও একইভাবে আনন্দ পাচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমরা এভাবেই বিষয়টাকে অনুভব করি।টানা দুই বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো এবং বছরের পর বছর ধরে দলের এই জয়ের খিদে ধরে রাখা একেবারেই সাধারণ কোনো ঘটনা নয় বলে যোগ করেন এই মহাতারকা।আমরা জানি না এটি আবার কখনো ঘটবে কি না?

কিংবা ঘটলেও কবে ঘটবে। তাই এর পরে যা কিছুই আসবে, তার প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। আমরা এখন বিশ্রাম নেব, নিজেদের শক্তি সঞ্চার করে।