যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর আপ্তসহায়ক

0
11
ছবি সৌজন্যে : নিজস্ব

ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক অর্ঘ্য মুখোপাধ্যায়। এই হিসাবেই ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়।

হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। সোমবার হাওড়া আদালতে তাঁকে হাজির করানো হয়েছে। এখনও এই ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি পুলিশ, অভিযুক্ত বা অভিযোগকারিণীর পরিবারের তরফে।পুলিশ সূত্রে খবর, একটি ইভেন্ট কোম্পানি সঙ্গে যুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়। সেখানেই এক মহিলা কাজ করেন একসঙ্গে। ওই মহিলা ১২ এপ্রিল চ্যাটার্জি হাট এলাকায় অর্ঘ্যর বাড়িতে আসে।এরপর সেখানে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ১২ জুন ওই যুবতী চ্যাটার্জি হাট থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এদিকে, রাতে বন্ধুর বাড়ি গিয়ে ধর্ষণের শিকার হতে হয়েছে এক যুবতীকে!

ঠাকুরপুকুর থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। শুধু ওই বন্ধু নয়, আরও দু’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।