ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ঢাকা পৌরসভার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট ঢাকা উৎসব আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন,ডিএসসিসি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উৎসবের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম।

তিনি বলেছেন, ঢাকা শহরের কৃষ্টি, সাহিত্য, ঐতিহ্য, আমরা মানুষের মনে ফিরিয়ে দিতে চাই। ঢাকা দিবস উদযাপনে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত ৭ দিনের কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলেও জানিয়েছেন তিনি। দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম বলেছেন, প্রথম দিন লালবাগ কেল্লা থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আদি ঢাকার খাবারের স্টল পরিদর্শন, ক্লিন ঢাকা ও মশা নিয়ন্ত্রণ, ঘুড়ি উৎসব, নৌকাবাইচসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।