২০ বছর পর ফের কলকাতায় তসলিমা

0
33
ছবি সৌজন্যে :ফেসবুক

২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। পয়লা অগাস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকেদের অনুষ্ঠানে যোগ দেবেন তথাকথিত নির্বাসিত লেখিকা।

কবিতা পাঠ করার কথা তাঁর। ফেসবুক পোস্টে সেই খবর জানিয়েছেন তসলিমা নাসরিন নিজেই। ২০০৭-এ তসলিমার দ্বিখণ্ডিত উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়েছিল কলকাতা। বুদ্ধদেব ভট্টাচার্য-র সময়ে তাঁকে কলকাতা থেকে বিতাড়িত হতে হয়েছিল। পরবর্তীতে ১৫ বছর তৃণমূলের শাসনেও সেই ধারাই বহাল ছিল। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যসভায় প্রথম তসলিমা নাসরিনের ফেরা নিয়ে সরব হয়েছিলেন।

তাঁর বক্তব্য ছিল তসলিমা নাসরিন বাংলাদেশের মৌলবাদী শাসকদের বিরুদ্ধে বরাবর সরব ছিলেন। তাই বাংলায় সাহিত্যিকের ফিরে আসা জরুরি।