একুশ পালনে টানাপোড়েন, কোথায় কালীঘাট?

0
23
ছবি সৌজন্যে : নিজস্ব

একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূল। একুশে জুলাই নিয়ে দুই তৃণমূলের টানাপোড়েনের মধ্যে শহিদ মিনারে ২১ জুলাই পালনে উদ্যোগী হয়েছে কংগ্রেস।

সেইমত শহিদ মিনারের সভাস্থল পরিদর্শন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন শুভঙ্কর সরকার। এদিকে সোমবার মেয়ো রোডে একুশে জলাই কর্মসূচির পালনে কার্যত প্রস্তুতি শুরু করেছে ঋতব্রত তৃণমূল। ইতিমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা।

অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাই পালনের অনুমতি না পাওযায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল।