
কলকাতা হাইকোর্টে ফের সাময়িক স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবার মৌখিক নির্দেশে জানিয়েছেন, আগামী মঙ্গলবার পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর আইনি পদক্ষেপ করতে পারবে না। ফলে আপাতত গ্রেফতার বা অন্য কোনও জোরদার পদক্ষেপ থেকে রক্ষাকবচ পেয়েছেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও রাজ্যের পক্ষের প্রবীণ আইনজীবী অনুপস্থিত থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়।
আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী সোমবার। তবে ততদিন পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
