বাঁশদ্রোণীতে বিবাহিত মহিলাকে ধর্ষণ, ব্ল্যাকমেল

0
24
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বাঁশদ্রোণীতে এক বিবাহিত মহিলাকে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ফেসবুকে পাতানো বন্ধুর মাধ্যমে যুবকের সঙ্গে আলাপ হয়েছিল,জানিয়েছেন নির্যাতিতা।

অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে যুবক তাঁর বাড়িতে আসতেন এবং ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করে নানা ভাবে হেনস্থা করতেন।পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মেটিয়াবুরুজ় থানায় একটি জ়িরো এফআইআর রুজু করা হয়েছিল। পরে বাঁশদ্রোণী থানায় তা হস্তান্তর করা হয়। তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।মহিলার অভিযোগ, প্রথম বার ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করেছিলেন অভিযুক্ত।তোলা হয়েছিল কিছু ছবিও। সেই ছবি এবং ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে আরও অনেক বার তাঁকে ধর্ষণ এবং যৌন হেনস্থা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।অভিযোগকারীর বয়ান অনুযায়ী, সাত বছর আগে, ২০১৯ সালে ওই যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়।ফেসবুকে পরিচিত এক বন্ধুর সূত্র ধরে তাঁর শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত।আলাপের পর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই যুবক তাঁর বাড়িতে আসতেন এবং মহিলার সঙ্গে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এমনকি, একসঙ্গে তাঁরা দিঘা, মন্দারমণি, ডায়মন্ড হারবার-সহ বেশ কিছু জায়গায় ঘুরতেও গিয়েছিলেন।

তেমনই একটি সফরে হোটেলের ঘরে তাঁকে ধর্ষণ করা হয়, অভিযোগ নির্যাতিতার। তোলা হয় ছবি এবং ভিডিয়োও।মহিলা জানিয়েছেন, এর পর থেকে সেগুলি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত একাধিক বার তাঁর সঙ্গে তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন।