
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার লেনদেনের কোনও হিসেব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এই নিয়ে হিসাব পেতে এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে তদন্তকারী সংস্থা।
বিপুল অঙ্কের লেনদেন হয়েছে, যার কোনও হিসেব নেই বলে অভিযোগ। হাইকোর্টের নির্দেশে তিনটি অ্যাকাউন্ট নিয়ে স্বস্তি ফিরলেও, একসঙ্গে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ওই অ্য়াকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই প্রথমে তিনটি ও এবার ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। প্রথমেই পুলিশ ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, যাতে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আপাতত ওই সব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে।
