
২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিচ্ছেন না। জানিয়ে দিয়েছেন ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত বরানগরের বাসিন্দা বিশ্বনাথ রায়ের স্ত্রী ও ছেলে। দু’জনেই ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
শহিদ স্মরণে কালীঘাট-তৃণমূল-এর দেওয়া মালাও খুলে ফেলে দিয়েছেন বিশ্বনাথ রায়ের পরিবার। তারপর শহিদ-বেদির শুদ্ধিকরণ করেন তিনি। এরপরই নিজেদের পরিবারের দেওয়া মালা বিশ্বনাথ রায়ের ছেলে বাবার শহিদ বেদিতে পরিয়ে দিয়েছেন। তারপর জুতোর মালা মমতা বন্দ্যোপাধ্যায় এর গলায় পড়িয়েছেন নিহতের পরিবার। বলছেন, উনি চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য। তৎকালীন স্বরাষ্ট্র সচিব মণীশ গুপ্ত ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে এফআইআর করবেন বলেও জানিয়েছেন তাঁরা।
