দমদম পার্কে যুবকের দেহ উদ্ধার 

0
31
ছবি সৌজন্যে : নিজস্ব
দমদম পার্কে রাস্তায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে ওই যুবকের দেহ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালবেলা প্রথমে প্রাতঃভ্রমণকারী তারা দেখতে পায় পার্কের বাইরের রেলিংয়ে গামছায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ। এরপরই লেকটাউন থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে।
মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতে চিহ্ন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে অন্যদিকে মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে লেকটাউন থানার পুলিশ।