সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত বেড়ে ২২

0
16
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

সিকিমের নামচিতে ধসে পড়া নির্মীয়মাণ সুড়ঙ্গ থেকে বুধবার রাতে উদ্ধার হল আরও ৯ জনের দেহ। এর ফলে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২২। খবর, দুর্ঘটনার সময়ে সুড়ঙ্গে ২৫ জন কাজ করছিলেন।

বাকি তিন জনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে মৃত শ্রমিকদের মধ্যে কেউ কেউ মিথেন গ্যাসের প্রভাবে দম বন্ধ হওয়ার পাশাপাশি পুড়ে যাওয়ার কারণেও মারা গিয়ে থাকতে পারেন বলে জানা যাচ্ছে।

এক মৃতের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধ এবং পুড়ে যাওয়ার কথা উল্লেখ রয়েছে। দুর্ঘটনায় মৃতদের মধ্যে জলপাইগুড়িরও বেশ কয়েকজন শ্রমিক রয়েছেন। উদ্ধারকাজে সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে আগেই একটি উদ্ধারকারী দল পাঠানো হয়। সিকিমের ওই সুড়ঙ্গ বিপর্যয়ে পশ্চিমবঙ্গ এবং সিকিমের পাশাপাশি পঞ্জাব, উত্তরাখণ্ড এবং অসমের শ্রমিকদেরও দেহ উদ্ধার হয়েছে।