
রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছেন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি।
বৃহস্পতিবার তিনি বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন। এই বিষয়ে তদন্তের জন্য বর্তমান স্পিকার রথীন্দ্র বসুর কাছে আর্জি জানাবেন বলে জানিয়েছেন কৌস্তভ। কৌস্তভের অভিযোগ, বিমানের অত্যন্ত ঘনিষ্ঠ মইসুদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তিকে বিধানসভার ডেপুটি সিকিউরিটি পদে নিয়োগ করা হয়েছিল।
সেই ব্যক্তি বিধানসভার কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করতেন বলে অভিযোগ।
