
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ফের বেনজির দুর্নীতি র ছবি প্রকাশ্যে। এবার ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট।
জানা গিয়েছে, সেবাশ্রয় ক্যাম্পের রোগীদের পরীক্ষা নিরীক্ষা হত ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ল্যাবে। সরকারি হাসপাতালের ল্যাবে তৈরি সেবাশ্রয় রোগীদের রিপোর্ট, নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন। ফলতার সেবাশ্রয় ক্যাম্পে রয়েছে সুসজ্জিত অ্যান্টিচেম্বার! শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল অ্যান্টিচেম্বার-এর সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুম। অভিষেক না পুষ্পা, কার জন্যে তৈরি এই অ্যান্টিচেম্বার?, সেই তদন্তে রয়েছে পুলিশ।
