
বাড়ির পাশে খেলা করার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে চার বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রসাদপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত শিশু জয় দাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই খেলা করছিল জয়। সেই সময়ই বাড়ির এক পাশের কাদা মাটির দেওয়াল ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচেই এলাকাবাসীরা রক্তাক্ত অবস্থায় জয়কে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটি জঙ্গিপুর মহুকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
কিন্তু এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, গ্রামে এরকম অনেকের বাড়ি মাটির। প্রত্যেকটিই বিপজ্জনক। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। বর্ষাকালে ভয় আরও বাড়ে।






