গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Technology সাইকি’র চোখে মঙ্গলের অপূর্ব দৃশ্যের ছবি 

    সাইকি’র চোখে মঙ্গলের অপূর্ব দৃশ্যের ছবি 

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    ধাতব গ্রহাণুর উদ্দেশ্যে যাত্রাপথে লাল গ্রহ মঙ্গলের মহাকর্ষীয় শক্তি ব্যবহার করে গতি বাড়ানোর সময় গ্রহটির বেশ কিছু নজরকাড়া ছবি তুলেছে নাসার মহাকাশযান সাইকি।

    সম্প্রতি নাসার প্রকাশ করা এসব ছবিতে মঙ্গলের বড় আকারের গিরিখাত, দক্ষিণ মেরুর বরফ ও এক মনোহর অর্ধচন্দ্রাকৃতির রূপ ফুটে উঠেছে।২০২৯ সালে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাওয়া এ মহাকাশযানের পাঠানো ছবিগুলো বিজ্ঞানীদের গ্রহ তৈরির রহস্য উন্মোচনে নতুন সূত্র দেবে।১৬ সাইকি নামের ধাতব গ্রহাণুর উদ্দেশ্যে যাত্রাপথে সাইকির তোলা লাল গ্রহটির একটি ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গলের সুপরিচিত হাইগেনস ডাবল-রিং ক্রেটার বা, দু’ স্তরওয়ালা বড় এক গিরিখাত।মঙ্গলের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর ঠিক পরপরই সাইকি এই গিরিখাতটির ছবি তোলে, যার ব্যাস প্রায় ২৯০ মাইল। ছবিতে দেখা যাওয়া বিভিন্ন রং সেখানকার ধূলিকণা, বালু এবং শিলাস্তরের উপাদানের ভিন্নতার কারণে তৈরি হয়েছে। তবে এসব রংগুলোকে আরও স্পষ্ট ও দৃশ্যমান করে তুলতে নাসা ছবিটির কালার বা রং কিছুটা উন্নত করেছে।মঙ্গলের সবচেয়ে কাছাকাছি যাওয়ার পর সাইকি গ্রহটির দক্ষিণ মেরুর এক উচ্চ মানের ছবিও তুলেছে। মঙ্গলের দক্ষিণ মেরুতে বিশাল এলাকাজুড়ে জলীয় বরফের স্তর রয়েছে, যা সারা বছরই হিমায়িত অবস্থায় থাকে। ছবিতে এ অংশটিকে একটি উজ্জ্বল বিন্দু বা স্পট হিসেবে দেখা যাচ্ছে।তবে গ্রহটির ওপরের বিভিন্ন ছবি তোলার আগে মহাকাশযানটি মঙ্গলের এক অর্ধচন্দ্রাকৃতির ছবি তুলেছিল। অনেক ওপর থেকে মঙ্গলের দিকে এগিয়ে যাওয়ার সময় মহাকাশযানটি থেকে দৃশ্যটি ঠিক এমনই দেখাচ্ছিল, কারণ ওই সময় গ্রহটির পৃষ্ঠের ওপর সূর্যের আলো প্রতিফলিত হচ্ছিল।

    নাসা বলেছে, এ অর্ধচন্দ্রাকার অংশটি সাধারণ মঙ্গল পৃষ্ঠের চেয়ে বেশি উজ্জ্বল দেখাচ্ছিল এবং এর বিস্তৃতিও ছিল বেশি। যার কারণ, সূর্যের আলো কেবল গ্রহের বুকেই পড়েনি, বরং মঙ্গলের ধূলিময় বায়ুমণ্ডল দ্বারাও সেই আলো প্রতিফলিত হচ্ছিল।