দুর্গাপুর এনআইটির ছাত্রের মৃত্যু, পদত্যাগ ডিরেক্টরের

0
247
Durgapur NIT student dies director resigns
Durgapur NIT student dies director resigns
বিটেক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঘটনার কলেজের ডিরেক্টর অরবিন্দ চৌবে কে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
তুমুল বিক্ষোভের জেরে পদত্যাগ করলেন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিরেক্টর অরবিন্দ চৌবে। কলেজ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পড়ুয়াদের  অভিযোগ কলেজের অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করে রেখেছেন ডিরেক্টর। পড়ুয়াদের দাবি পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন বিটেকের দ্বিতীয বর্ষের ছাত্র অর্পণ ঘোষ। তড়িঘড়ি বন্ধুরাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কলেজের অ্যাম্বুলেন্স মিলছিল না। বেশকিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স পেলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অর্পণের। পড়ুয়াদের দাবি ঠিক সময অ্যাম্বুলেন্স পেলে হয়ত বাঁচানো যেত অর্পণকে। এই ঘটনায় ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পড়ুয়ারা।