পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ, জখম কিশোর

0
178

পাটুলি থানার কাছে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে এক কিশোর জখম হয়েছে। পাটুলি থানার কাছে মেলার মাঠে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে।

বোমার আওয়াজে কেপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাটুলি থানার পুলিশ। খাস কলকাতায় জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে বোমা এল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর ক্রিকেট খেলার সময় বোমাটি দেখতে পেয়ে বল ভেবে নিয়ে আসে এক কিশোর।

এরপরেই সেটি কোনওভাবে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় জখম কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ছবি  সৌজন্যে : নিজস্ব