বোমায় জখম বালক ও তাঁর দিদা

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব
ফের বোমা-বারুদের শিকার কৈশোর। মুর্শিদাবাদের নিয়াল্লিশপাড়ার বাগমারা গড়াইডাঙ্গা এলাকায় খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হয়েছে এক শিশু ও তাঁর দিদা। 
আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় বহরমপুর হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির পাশে নয়ানজুলিতে একটি ব্যাগের মধ্যে জর্দার কৌটোর মধ্যে রাখা ছিল বোম। খেলতে গিয়ে ওই ব্যাগ কুড়িয়ে বাড়িতে আসে সোনারুল শেখ নামে বছর দশেকের বালক। ওই জর্দার কৌটা নিয়ে খেলতে গিয়েই বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় সোনারুল।
তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় বহরমপুর হাসপাতালে। বোমা ফেটে সোনারুলের পা ঝলসে যায়। জখম হন তাঁর দিদা মনোয়ারা বিবিও। কে বা কারা জর্দার কৌটার মধ্যে বোমা রেখেছিল, তদন্ত শুরু করেছে পুলিশ।