গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Murshidabad দুষ্কৃতীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে সুতিতে মৃত্যু ব্যবসায়ীর

    দুষ্কৃতীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে সুতিতে মৃত্যু ব্যবসায়ীর

    0
    324

    দুষ্কৃতীদের লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলিতে মৃত্যু হয়েছে ব্যবসায়ীর। মুর্শিদাবাদের সুতির কাশিমনগরে ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে দোকানে এক ক্রেতাকে খুন করতে গুলি চালায় দুষ্কৃতীরা।

    কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে ইয়াদ শেখ ওরফে বিশু নামে এক দোকানদারের। গুলি চালানোর সঙ্গে সঙ্গে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। তদন্তে নেমে একটি বাইক উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। তবে কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে কাশিমনগরে ইয়াদ শেখের একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। সেখানেই সকালে কাবিরুল শেখ নামে এক ব্যক্তি সিমেন্ট কিনতে যান।

    তখনই দুই যুবক বাইকে করে এসে কাবিরুলকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু কাবিরুল সরে গেলে সেই গুলি ইয়াদের বুকে লাগে। রক্তাক্ত অবস্থায় ইয়াদ শেখকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    ছবি  সৌজন্যে : নিজস্ব