নিতিনকে হাসিনার ফোন, শুভেন্দুকে শুভেচ্ছা

0
61
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে দলের সভাপতি নিতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগের সভানেত্রী শেখ হাসিনা। বিজেপি সভাপতি নিতিনকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।

আওয়ামী লিগ সূত্রে জানানো হয়েছে,পশ্চিমবঙ্গের দুই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতা তথা দলের তরফে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজোরিয়ার কাছে পৌঁছে দিয়েছেন আওয়ামী লিগ নেতারা। বলা হয়েছে শেখ হাসিনা বিজেপির সমস্ত বিজয়ী প্রার্থীর পাশাপাশি বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে, যিনি পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হয়েছেন পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা আছে। তবে হাসিনার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দিত করার পিছনে আরও একটি ভিন্ন কারণ আছে বলে আওয়ামী লিগ সূত্রের খবর।বাংলাদেশে দু বছর আগে পালাবদলের পর শেখ হাসিনা ভারতে চলে আসেন। তারপর একাধিকবার শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন,হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধুর কন্যা। তিনি বৈধ প্রধানমন্ত্রী।

তাঁকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি ভারতের অতিথি।এদিকে, নিতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রথম তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আওয়ামী লিগ সূত্রের খবর, শেখ হাসিনা তাঁকে ফোন করেছিলেন। বেশ কিছুদিন ধরেই দলের মধ্যে আলোচনা চলছিল কিভাবে বিজেপির নবনির্বাচিত সভাপতিকে আওয়ামী লিগের সভানেত্রী হিসেবে শুভেচ্ছা জানাতে পারেন শেখ হাসিনা। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি নিতিন নবীনকেও‌ শুভেচ্ছা জানান শেখ হাসিনা।