
দিল্লির যন্তরমন্তরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে সোনমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে টানা ১৭ দিন ধরে অনশন চালিয়ে গিয়েছেন ওয়াংচুক।
ককরোচ জনতা পার্টির মঞ্চে টানা অনশনে অসুস্থ হয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি পোস্ট হতেই মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে খোঁজখবর নিয়ছেন। ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে সোনম ওয়াংচুকের খোঁজ নিয়েছেন। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।
