গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata মেডিক্যাল কলেজে হুমকি সংস্কৃতি, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

    মেডিক্যাল কলেজে হুমকি সংস্কৃতি, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

    0
    139
    ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট

    পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিক্যাল কলেজে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

    আগামী কয়েক দিনের মধ্যে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর হাসপাতালগুলিতে হুমকি সংস্কৃতির অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযোগ, হুমকি দিয়ে হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি করা হয়। অনেক সিনিয়র ডাক্তার বা রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনে সরব হন জুনিয়রেরা। আন্দোলনের চাপে আর জি কর, বর্ধমান, উত্তরবঙ্গ-সহ একাধিক মেডিক্যাল কলেজে হুমকি সংস্কৃতিতে অভিযুক্তদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল কাউন্সিল। দীর্ঘ দিন এই সংক্রান্ত শুনানি চলে আর জি কর হাসপাতালে। একাধিক বার অভিযুক্তদের তলব করা হয়। তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন কর্তৃপক্ষ। তবে এই সংক্রান্ত মামলায় পরে হাইকোর্ট জানায়, এ ব্যাপারে স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অভিযুক্তদের বহিষ্কার করা হবে কি না, তা তাঁদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। এদিকে, জনহিতেই স্বাস্থ্যসাথী প্রকল্প, জনস্বার্থ মামলা খারিজ করে সাফ জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, নির্বাচিত সরকার নিজেদের বিচার-বিবেচনা করে প্রকল্পের সূচনা করেছে।

    সরকার কীভাবে প্রকল্প পরিচালনা করবে সেটা তাঁদের সিদ্ধান্ত। সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি।