গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home South 24 Pgs খেলনা বন্দুক নিয়ে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা কেন্দ্রীয় সরকারি কর্মীর!

    খেলনা বন্দুক নিয়ে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা কেন্দ্রীয় সরকারি কর্মীর!

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কেন্দ্রীয় সরকারি কর্মীর খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির চেষ্টা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সার্ভে পাক থানা এলাকায় সন্তোষপরে স্টেট ব্যাঙ্কের শাখায়।

    অভিযোগ, দুপুরে একটি বন্দুক নিয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ে এক যুবক। ব্যাঙ্কের এক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখায় ওই ব্যক্তি। পিছন থেকে সেই যুবককে জাপটে ধরেন ব্যাঙ্কের আর এক কর্মী। সার্ভে পার্ক থানায় খবর দিলে পুলিশ এসে আটক করে ওই যুবককে। জানা যায় তার হাতে থাকা বন্দুকটি খেলনা পিস্তল। ধৃত যুবকের নাম ডালিম বোস। তিনি সন্তোষপুর অ্যাভিনিউ সাউথের বাসিন্দা।

    পেশা ডাক বিভাগের কর্মী ডালিম। তার কোনও মানসিক সমস্যা নেই, তাই কিসের জন্য এই কাণ্ড ঘটালেন বছর ৩৩-এর ডালিম সে নিয়ে সন্ধিহান খোদ তার পরিবারও। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।