প্রতি ২০ মিনিটে গাজায় শিশু নিহত বা আহত

0
107
ছবি সৌজন্যে : এক্স

প্যালেস্টাইনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল যুদ্ধ শুরু করার পর সেখানে ৫০ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে।রাষ্ট্রসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি হুঁশিয়ার করে বলেছে,এ উপত্যকায় প্যালেস্টাইনিদের দুর্দশার মাত্রা দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে।ইউনিসেফের তরফে বলা হয়েছে,গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে শিশুরা।

সেখানে প্রতি ২০ মিনিটে গড়ে একটি শিশু হয় নিহত, না হয় আহত হচ্ছে। ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল বলেছেন, মারাত্মক লঙ্ঘন আইনের। অবরুদ্ধে ত্রাণ। ক্ষুধা,বাড়িঘর, স্কুল, হাসপাতাল,সব বিধ্বস্ত।এটা শৈশবকে ধ্বংস করা। জীবনেরই ধ্বংস। এরা শিশু,এরা সংখ্যা নয়। এভাবে কোনো শিশুর বেঁচে থাকার কথা নয়। আর একটি শিশুও নয়।বিবৃতিতে ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক আঞ্চলিক পরিচালক এদুয়ার বেগবেদে বলেছেন, গত সপ্তাহান্তে ৭২ ঘণ্টায় দুটি ভয়াবহ হামলার চিত্র গাজায় শিশুদের ওপর নির্মম যুদ্ধের অমানবিক মূল্য আরেকবার স্পষ্ট করে তুলেছে।ক দিন আগে,গাজা সিটির একটি জ্বলন্ত স্কুলে আটকে পড়া এক ছোট শিশুর ছবি দেখা গেছে।

ভোরের ওই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে ১৮টি শিশু। বলা হচ্ছে ১৮ মার্চ ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০৯টি শিশু নিহত হয়েছে এবং ৩ হাজার ৭৩৮টি শিশু আহত হয়েছে বলে জানা গেছে। অক্টোবর ২০২৩ থেকে মোট ৫০ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে।