
সাইবার প্রতারণার শিকার হয়ে ১৭ লক্ষ টাকা খুইয়েছেন গোলপার্কের এক নিঃসন্তান দম্পতি। ঘটনা গত বছরের ডিসেম্বর মাসের।
প্রতারকদের খপ্পরে পরে টাকা খুইয়েছেন তা বুঝতে পেরে সম্প্রতি গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। সাইবার সেলেও অভিযোগ জমা করেন, পরবর্তীতে কলকাতা সাইবার সেলের তরফে জানানো হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে। উল্লেখ্য, গোলপার্কে একটি ফ্ল্যাটে থাকেন শুভাশিস রায় এবং তাঁর স্ত্রী চন্দ্রা রায়। তাঁদের অভিযোগ, ৭ ডিসেম্বর ভিডিও কলের মাধ্যমে এই প্রতারণা করা হয়েছে। টাকা নেওয়ার কথা কাউকে জানালে ইডি-র হাতে গ্রেফতার হতে পারেন বলে ভয়ও দেখানো হয়েছে তাঁদের। সম্প্রতি সেই আবাসনে অন্য
বাসিন্দাদের এই ঘটনার কথা জানাতে, তাঁরাই উদ্যোগী হয়ে থানায় নিয়ে যান রায় দম্পতিকে। পুলিশের কাছে তাঁদের আর্জি দ্রুত বাদবাকি টাকা ফেরানোর ব্যবস্থা করা হোক।






